উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ধানের শীষ প্রতীকের ৩ বারের সফল নারী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি ও বরিশাল-২(উজিরপুর-বানারীপাড়া) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু’র নির্দেশনায় উজিরপুর পৌরসভা ৪ ও ৫নং ওয়ার্ড যুবদলের  উদ্যোগে উজিরপুর উপজেলা কলেজ গেট চৌরাস্তা নামক স্থানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মোনাজাত পরিচালনা করেন উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হক আজহারী। এসময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহবায়ক সাহাবুদ্দিন আকন সাবু, সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান প্রিন্স, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান মিঠু, হাফিজুর রহমান, কালাম ফরাজী, আব্দুস সালাম হাওলাদার, ইমরান আকন বাবু, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহমুদ আহমেদ সবুজ, ৪নং ওয়ার্ড যুবদলের আহবায়ক ফিরোজ আহমেদ, সদস্য সচিব সোহেল হাওলাদার,  ৫নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মিরাজ হোসেন রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিলন হাওলাদার, সদস্য সচিব জুম্মান সিকদার মোতালেব, যুগ্ম-আহবায়ক নুরুজ্জামান খান, উপজেলা জিয়া মঞ্চ দলের সভাপতি নজরুল ইসলাম, পৌর ছাত্র দলের যুগ্ম-আহবায়ক ফরিদ আহমেদ তাওহীদ, রায়হানুল রানা, বি এন খান ডিগ্রী কলেজ ছাত্র দলের সভাপতি শফিকুল ইসলাম রাব্বী, সাধারন সম্পাদক ইব্রাহীম ভুইয়া মিজান, যুবদলের অন্যান্য ওয়ার্ডের আহবায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। এছাড়া দোয়া মোনাজাত অনুষ্ঠানে নেতাকর্মীরা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে এবং আবেগে আপ্লূত হয়ে পরে।