নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি নং খুলনা–৯১২) -এর নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা ৩০ নভেম্বর সন্ধ্যায় শহরের অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত হয়েছে।

 

সংগঠনের নব নির্বাচিত সভাপতি মো. সেকান্দার সিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ.কে.এম আশরাফুল হক সোয়েবের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ জলিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অ্যাড. হিরন কুমার দাস মিঠু, সাবেক সভাপতি আলম খান, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক রুস্তুম আলী হাওলাদার এবং বরিশাল ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল আহমেদ।

অনুষ্ঠানে নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. এ কে আজাদ।

এ সময় সাবেক কমিটির নেতৃবৃন্দসহ বরিশাল জেলা, মহানগর এবং বিভিন্ন শাখার নেতারা উপস্থিত থেকে নব নির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা ও সফলতা কামনা করেন।

শপথ গ্রহণ ও পরিচিতি সভায় শ্রমিকদের সংগঠিত উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং স্বচ্ছ নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।