নিজস্ব প্রতিবেদক : প্র‍থমবারের মতো সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। একই সাথে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্র‍োগ্র‍ামের আয়োজন করা হচ্ছে।

 

 

অনুষ্ঠান সম্পন্ন করার জন্য ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েকটি কমিটিও গঠন করেছে।

 

 

জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের (সম্মান) শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামী ১২ জানুয়ারি এবং ১৪ ফেব্রুয়ারি সমাবর্তন অনুষ্ঠিত হবে।

 

 

 

এ উপলক্ষে গত ২৭ নভেম্বর উপাচার্যের কক্ষে আয়োজক ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মুহসীন উদ্দিনের সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

সভায় ওরিয়েন্টেশন আয়োজনের দিনক্ষণ, কার্যক্রম এবং দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

 

 

সংশ্লিষ্টরা জানান, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়েছে।

 

 

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল জানান, প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আপাতত ফ্রেম ওয়ার্কের কাজ চলছে। আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় একটি নতুন অধ্যায় সূচিত হবে।’