ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ এঁর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা এবি শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও ঝালকাঠি -২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ জামাল হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ মনিরুজ্জামান, পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ কাওসার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি আলতাফ হোসেন, এনসিপি সভাপতি মাইনুল ইসলাম মান্না, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা সমন্বয়ক মোঃ তানজীর।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।