উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা ৩নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে ।

৩ ডিসেম্বর বুধবার আসরবাদ কালিহাতা নতুন বাড়ি জামে মসজিদের ময়দান মাঠ প্রাঙ্গণে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল-২ আসন উজিরপুর-বানারীপাড়া বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্দেশনায় বাংলাদেশের ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এসময় কালিহাতা ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাসুদ হাওলাদারের সভাপতিত্বে ও বামরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেহেদী হাসান ডিটুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন যুগলু,সাধারণ সম্পাদক মোঃ শাহিন সিকদার,বামরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ হালিম হাওলাদার,বামরাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নুর আলম জোমাদ্দার,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম রাড়ী,উপজেলা শ্রমিকদল নেতা আতিকুল ইসলাম বিপ্লব,বামরাইল ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সপন ফকির,বামরাইল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি,প্রবাসী মোঃ সবুজ ফকির,কালিহাতা ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিচুর রহমান খান,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহেব আলীসহ শত শত নেতাকর্মী ও সাধারণ জনগণ। এদিকে দোয়া মোনাজাত অনুষ্ঠানের পূর্বক্ষনে আলোচনা সভায় বক্তৃতাকালে নেতাকর্মীরা আবেগে আপ্লূত হয়ে পরে।