নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের নির্দেশনায় ১১ ও ১২ নং ওয়ার্ডের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) আসরের নামাজের পর নগরীর ১২ নং ওয়ার্ডস্থ আনারদ্দিন চরের বাড়ি জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করে দুই ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ।

এসময় উপস্থিত ছিলেন,সভাপতি হুমায়ুন কবির সাবেক সভাপতি ১১ নং ওয়ার্ড বরিশাল মহানগর, ১২ নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি আলোমগির হোসেন, রানা পাল সাবেক সাধারণ সম্পাদক ১১ নং ওয়ার্ড বিএনপি , মো: রেজাউল করিম সাকিল সহ সভাপতি বরিশাল মহানগর ছাত্রদল, মো: দেলোয়ার সাবেক মহানগর মহানগর যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক, সাইদুল ইসলাম যুবদল নেতা,ওয়ার্ড বিএনপি নেতা রাজা ,মো কাওসার যুগ্ন আহবায়ক ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল।

দোয়া মোনাজাতে দুই ওয়ার্ডের রাজনৈতিক ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।