ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি-১ (রাজাপুর -কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন পেলেন দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল । এ খবরে ঝালকাঠির বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্বিদের বন্যা বয়ে যাচ্ছে।
৪ ডিসেম্বর বৃহস্পতিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল এর নাম ঘোষণা করেন। এসময় দেশের আরো ৩৬ টি আসনে প্রার্থী মনোনয়ন ঘোষণা করা হয়।
রফিকুল ইসলাম জামাল এর নাম ঘোষণা হওয়ায় ঝালকাঠি বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। ফেসবুকে রফিকুল ইসলাম জামাল এর ছবি পোস্ট করার হিড়িক পড়েছে।
এ আসনে প্রথম দফায় মনোনয়ন ঘোষণা করেনি বিএনপি। আসনটি জোটের শরিক দল বাংলাদেশ লেবার পার্টিকে দেয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। প্রার্থী ঘোষণার মাধ্যমে এ গুঞ্জনের অবসান ঘটানো হলো।