নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন ৪ থানার অফিসার ইনচার্জ পদে রদবদল করা হয়েছে।

 

 

শনিবার (৬ ডিসেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে রদবদল আনা হয়েছে।

 

 

আদেশে জানা যায়- এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ আল মামুন-উল ইসলামকে কোতয়ালী মডেল থানায় ও কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে এয়ারপোর্ট থানা বদলি করা হয়।

 

 

অন্যদিকে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেনকে বন্দর থানায় ও বন্দর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামকে কাউনিয়া থানায় বদলি করা হয়।