ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএপি)’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ভান্ডারিয়া পৌর বিএনপি (মাহমুদ গ্রুপ)। রবিবার (৭ ডিসেম্বর) বাদ মাগরিব, দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

 

অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক হানিফ আল খলিফার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ওহিদুল ফরাজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক
মাহফুজুল ইসলাম উজ্জল, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম সিকদার, উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক তারেক আল আমিন, জেলা ছাত্র দলের সাবেক সদস্য শফিকুল শরিফ।

 

 

এছাড়াও এতে বিএনপির স্থানীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করবেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা সরওয়ার হোসেন।