ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধে কমিটির যৌথ আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ডিসেম্বর) সকাল ৯ টায় “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যে, দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় ও দুর্নীতিবিরোধী পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে একই স্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন পিরোজপুর জেলা সম্মানিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান মানিক, সরকারি কলেজের বাংলা প্রভাষক মিস যারা বিনতে তাসলিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিল্পী হালদার, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রন্তেশ্বর কুমার ম-ল, পৌর বিএনপি’র আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, মসজিদা বেগম মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক জ্যোতি রায়, ভা-ারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ মিঠু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান নাসির মুন্সী, শিক্ষার্থী অনিরুদ্ধ মজুমদার, মরিয়ম আক্তার মিম, মোসাম্মৎ মিম আক্তার প্রমুখ।

 

বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের বড় বাধা। সকলকে সচেতন হয়ে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।