বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে গণসংযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী নায়েবে আমীর শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করিমের পক্ষে বাকেরগঞ্জ থানা পশ্চিম শাখা এই গণসংযোগের আয়োজন করে।

 

শুক্রবার (১২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌরসভার ২নং ওয়ার্ডে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এলাকাবাসীর কাছে সমর্থন, দোয়া ও সহযোগিতা কামনা করে হাত পাখা মার্কায় ভোট প্রার্থনা করে এ গণসংযোগ করেন।

 

হাত পাখা মার্কার পক্ষে গণসংযোগে ইসলামী আন্দোলন বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, ইসলামী আন্দোলন পৌরসভার সভাপতি আব্দুর রাজ্জাক খান, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক নজরুল ইসলাম তানিম, ২নং ওয়ার্ডের জিম্মাদার হাবিবুর রহমান, মুহাম্মাদ মাহবুবুর রহমান সুমন খানসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা অংশ নেন।