নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস- ২০২৫ উপলক্ষে বরিশাল জেলার গৌরনদী উপজেলার বেসরকারি প্রতিষ্ঠান সুইজ (বেজগাতি) হাসপাতালে সমাজের সকল শ্রেণিপেশার ও দরিদ্র অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 

সোমবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

 

 

দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা করেন।

 

 

এ সময় আগত বিশেষজ্ঞ ডা. মো. কামরুজ্জামান,এমবিবিএস (ঢাকা),এফসিজিপি (মেডিসিন),সিসিডি (বারডেম),ডি.এম.ইউ (আল্ট্রাসনোগ্রাফি) শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা এর মানবিক সেবায় আগত রুগী ও তার পরিবার সন্তুষ্টি প্রকাশ করে প্রতিষ্ঠানটির সার্বিক মঙ্গল কামনা করেন।

 

এ বিষয় প্রতিষ্ঠানটির যৌথ পরিচালক সরদার মনিরুজ্জামান ও শিখা গোলদার বলেন আমাদের নিজ এলাকার মানুষের স্বাস্থ্য সেবার মান সুনিশ্চিত করতে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে।

 

বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশী উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার জনসাধারণ ও দরিদ্র অসহায় পরিবার,এ সময় উপস্থিত ছিলেন গরদের সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক কাজী বায়েজিদ রনি, কোষাধক্ষ মো. ইয়াদুল ইসলাম, দপ্তর সম্পাদক এসএম নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুহুল আমিন খান, সহ সংগঠন সম্পাদক মো. মাসুদ সর্দার, কার্যনির্বাহী সদস্য মো. সিফাত হোসেন সাগর, সদস্য মো. সুজন শরীফ সহস্থানীয় অনন্য অত্র এলাকার মুরুব্বিগণ।