নিজস্ব প্রতিবেদক : বরিশাল থেকে অবৈধভাবে এদেশে ঢুকে টালিগঞ্জ হয়ে হুগলির পান্ডুয়ায় ধরা পড়েছেন এক বাংলাদেশি।অভিযুক্ত রিয়াদ হাসান তিন বছর আগে দালাল মারফত কলকাতায় এসেছিলেন।

 

বৈধ নথিপত্র না থাকায় প্রথমে কলকাতার টালিগঞ্জ এলাকায় উঠেছিলেন। সেখানে কিছুদিন থাকার পর হুগলির পান্ডুয়ায় চলে আসেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রিয়াদকে গ্রেফতার করে পান্ডুয়া থানার পুলিশ। তাঁর কাছ থেকে ভিসা বা পাসপোর্ট কিছুই পাওয়া যায়নি।

 

বাংলাদেশে অস্থির পরিস্থিতি এবং এসআইআর সংশোধনের কারণে জেলায় জেলায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হচ্ছে।

 

রিয়াদও পাণ্ডুয়া এলাকায় এসে কার্যত গা ঢাকা দিয়েছিলেন। স্থানীয়দের সন্দেহ হওয়ায় বিষয়টি সামনে আসে।