🎨 কন্ট্রোল প্যানেল

💧 ওয়াটারমার্ক

📰 শিরোনাম

📝 নিউজ বর্ণনা

🎨 লেআউট

👥 ফুটার

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
বরিশাল ক্রাইম ট্রেস
বাকেরগঞ্জ-৬ আসনে টিএম তুহিনের মনোনয়ন ফরম উত্তোলন

বাকেরগঞ্জ-৬ আসনে টিএম তুহিনের মনোনয়ন ফরম উত্তোলন

barisal CrimeTrace
উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে অগ্নিসেনা সোস্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান টিএম জহিরুল হক তুহিন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টায় বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের নিকট থেকে টিএম জহিরুল হক তুহিনের পক্ষে জাহিদ আল মামুন মনোনয়নপত্র উত্তোলন করেন।
এ সময় অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন ও বাকেরগঞ্জ ন্যায় উন্নয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সাথে আলাপকালে টিএম জহিরুল হক তুহিন বলেন, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী। স্বতন্ত্র অথবা কোন দলের প্রার্থী হয়ে তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে সবকিছু সময় বলবে বলেও তিনি জানান।
 

🖨️ প্রিন্ট করুন