নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তিনি গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইব্রাহীমের কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ সময় গৌরনদী থানা মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব ক্বারী আব্দুল আজিজ, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, ধানের শীষ প্রতীকের প্রার্থীর লিগ্যাল টিমের প্রধান সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল ফিরোজ রিন্টু, প্রচার বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম কাজল, অ্যাডভোকেট এসএম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।