মাইদুল হাসানঃ ঢাকার বসুন্ধরাস্থ ঢাকা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি (ICCB)-তে অনুষ্ঠিত সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ) কর্তৃক আয়োজিত LL.B (Honour’s) ২য় সমাবর্তন অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য “Gold Medal” অর্জন করেছেন মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া।আজ (২৮ ডিসেম্বর) সকাল ১০টা সময় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ডিগ্রি প্রদান করা হয়। এসময় আইন অনুষদে অসাধারণ একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ মো. জিয়াউদ্দিন সিকদার জিয়াকে স্বর্ণপদক প্রদান করা হয়।

উল্লেখ্য, মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া বরিশাল মহানগর বিএনপির একজন পরিশ্রমী এবং ত্যাগী নেতা।আন্দোলন সংগ্রামে তার অবদান ছিলো সবসময়ই একধাপ এগিয়ে। নিজের প্রান বাজি রেখে তিনি আন্দোলন করে গেছেন বরিশালের মাটিতে।কর্মীদের প্রান জিয়াউদ্দিন সিকদার শিক্ষার জন্য নানামুখী কর্মসূচিও গ্রহণ করেছেন বিগত দিনে।সন্তানরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হন সে জন্য অভিভাবকদের নানান পরামর্শ দিয়ে থাকেন সর্বদা।

তাছাড়া তিনি নিজে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক কমিটিতে কাজ করছেন শিক্ষারমান উন্নত করার লক্ষ্যে।বর্তমানে তিনি বরিশাল বিএনপি এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁর এ অর্জনে রাজনৈতিক অঙ্গনসহ শিক্ষা ও সামাজিক মহলে ব্যাপক আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।
বিভিন্ন রাজনৈতিক নেতা, সহকর্মী, শুভানুধ্যায়ী ও শিক্ষানুরাগীরা তাঁকে অভিনন্দন জানিয়ে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।সকলে তার মঙ্গল এবং সুস্থতা কামনা করেন।