ঝালকাঠি প্রতিনিধি : বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২ জানুয়ারি সন্ধ্যায় মনোহরদী পট্টিস্থ ড. জিয়াউদ্দিন হায়দারের বাস ভবনে দোয়া মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ঝালকাঠির কৃতি সন্তান ড. জিয়াউদ্দিন হায়দার।
এসময় বক্তব্য রাখেন ঝালকাঠি-২ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ইসরাত জাহান ইলেন ভুট্টো, জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেনসহ জেলা কৃষক দলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
 দোয়া মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী দলের জেলা শাখার সভাপতি মোঃ সাইদুর রহমান।