উজিরপুর প্রতিনিধিঃ বাংলাদেশের ৩ বারের সফল নারী প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উজিরপুর পৌর বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 

৪ জানুয়ারি রাতে উজিরপুর পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলুর সঞ্চালনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। দোয়া মোনাজাত অনুষ্ঠানে উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, মরহুমা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও সততা নিয়ে বিশদ আলোচনা করতে গিয়ে তিনি আবেগে আপ্লূত হয়ে পরেন।

 

 

এছাড়া মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দীর্ঘক্ষণ মোনাজাতের মাধ্যমে দোয়া প্রার্থনা করা হয়েছে।