‎‎পিরোজপুর প্রতিনিধিঃ ‎‎‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ স্লোগানে পিরোজপুরে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) দিবস পালিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত।


‎উদ্বোধন শেষে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে আনসার ও ভিডিপি সদস্য, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্তরের নারী ও পুরুষ অংশ নেন। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়
প্রাঙ্গণে এসে শেষ হয়।


‎এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: জোবায়ের হোসেন, নাজিরপুর উপজেলা ভিডিপি কর্মকর্তা সিরাজুল আমিন, ইন্দুরকানি উপজেলা ভিডিপি কর্মকর্তা মো: আব্দুল কুদ্দুস মৃধা, কাউখালী উপজেলা ভিডিপি
কর্মকর্তা শুভাশিস চক্রবর্তী, মঠবাড়িয়া উপজেলা ভিডিপি কর্মকর্তা রুশান খান, নেছারাবাদ উপজেলা ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুন, ভান্ডারিয়া উপজেলা জিডিপি কর্মকর্তা কণিকা শিকদার।


‎অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও উন্নয়নের অগ্রযাত্রায় আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। শান্তি-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ে এ বাহিনীর অবদান
উল্লেখযোগ্য।


‎ভিডিপি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ববোধ ও পেশাদারত্ব আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।