নিজস্ব প্রতিবেদক : বরগুনার বামনা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় বামনা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা রোডস্থ দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দলীয়ভাবে ঘোষিত সাত দিনের শোক কর্মসূচির শেষ দিনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানে বামনা উপজেলার মা শাহা বানু মাদ্রাসার হাফেজদের মাধ্যমে কোরআন তেলাওয়াতের পর দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মো. আল আমিন।

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ আকন রানা, যুগ্ম আহ্বায়ক মো. ইসা খন্দকার, সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দিন হাওলাদার, মো. ইকবাল কৌরাইশি বাবু, বামনা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আনিসুজ্জামান দুলাল।

 

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রায়হান নাজির ধলু, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান সুমন হাওলাদার, মো. আব্দুল্লাহ আল ফয়সাল সিকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. দিপু সিকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রিয়াদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মো. আরিফুর রহমান শিমুল ও মো. হাফিজুর রহমান হাফিজ।

 

উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. নাসির জমাদ্দার, সাধারণ সম্পাদক মো. সজিব হোসেন মুন্না, যুগ্ম আহ্বায়ক মো. তাওহীদ মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।