ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম গ্রেপ্তার হয়েছেন।
৭ জানুয়ারি বুধবার বিকেলে বিকনা তার  বসত বাড়ি থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আব্দুস সালাম ঝালকাঠি পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ওরফে জিএস জাকিরের মেঝো ভাই।
আব্দুস সালাম ৫ আগষ্ট এর পর থেকে নিজ এলাকায় গোপনে বসবাস করতেন। দীর্ঘ দিন যাবত ঝালকাঠি কলেজে মোড়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। কিন্তু ৫ আগষ্ট এর পর ব্যবসা প্রতিষ্ঠানে তিনি না বসে বেশীরভাগ সময়ই বাড়িতে কাটাতেন।
জিএস জাকিরের উপর বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা ক্ষিপ্ত থাকলেও সালামের উপর সে রকম কোন অভিযোগ ছিল না।
ঝালকাঠি ডিবি পুলিশ জানায়, “আজ বিকালে ঝালকাঠির বিকনা নিজ বাড়ি থেকে আওয়ামীলীগ নেতা আ: সালাম কে ডিবি পুলিশ গ্রেফতার করেছে।