বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাকেরগঞ্জে গ্রাম পুলিশদের নিয়ে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রুমানা আফরোজ বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য মাঠপর্যায়ের দায়িত্বশীলদের সচেতনতা ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাম পুলিশ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি নির্বাচনী দায়িত্ব পালনে গ্রাম পুলিশদের করণীয়, নিরপেক্ষতা বজায় রাখা, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তাদের ভূমিকা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।