নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ ছাত্র হিযবল্লাহর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 

১৭ জানুয়ারী সকাল ১০টায় দাসেরহাট বাজার ও দক্ষিণ শিহিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নব নির্মিত দীনিয়া মাদ্রাসা কমপ্লেক্স প্রাঙ্গণে উক্ত কম্বল বিতরণ সম্পন্ন হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের জমইয়াতে হিযবুল্লাহ আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ ফরিদ উদ্দিন মিঞা, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শওকত আলী নূর, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ মাহমুদুল হাসান ফয়সাল, সহ-সেবা ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, দাসেরহাট বাজার কমিটির
সভাপতি ও দীনিয়া মাদ্রাসা কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার সরদার সহ অন্যান্য ওলামায়ে কেরাম, বিশিষ্ট নেতৃবৃন্দ ও ছারছীনা শরীফের ভক্তবৃন্দ।

 

 

এ বিষয়ে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ এর কেন্দ্রীয় সেবা ও সমাজ কল্যাণ বিভাগের প্রতিনিধি জনাব মাওলানা মোঃ মাহাদিউল আলম জানান, এ বছর স্বল্প পরিসরে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে কুমিল্লা, চাঁদপুর সহ বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ চলছে। আগামীতে আরও ব্যাপক পরিসরে দেশের সকল জেলার উপজেলা গুলোতেই মানবিক সহায়তা নিয়ে ছাত্র হিযবুল্লাহ এর উদ্যোগ অব্যাহত থাকবে
ইনশাআল্লাহ।