ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির দুটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার ২১জানুয়ারি সকাল ১০টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে তাদের নিজ নিজ প্রতীক তুলে দেন।

প্রতীক বরাদ্দে ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামী, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ১০ জন প্রার্থী এবং ঝালকাঠি-২ আসনে একই দলগুলোর পাশাপাশি মোট ৮ জন প্রার্থী প্রতীক গ্রহণ করেন। এ ছাড়া স্বতন্ত্র ও অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও তাদের প্রতীক বরাদ্দ পান।

প্রতীক হাতে পেয়ে প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনেকেই মিছিল, স্লোগান ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দ প্রকাশ করেন। প্রার্থীরা আশা প্রকাশ করে বলেন, জনগণের সমর্থন পেলে তারা বিজয়ী হতে পারবেন এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।

সংশ্লিষ্টরা জানান, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ঝালকাঠির দুই আসনে নির্বাচনী প্রচারণা আরও জোরালো হবে।