নিজস্ব প্রতিবেদক : বরিশালে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ জাটকা ইলিশ জব্দ করেছে সেনাবাহিনী।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর এলাকায় রাত ১টা থেকে ৪টা পর্যন্ত কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিভিন্ন যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে ৬৪ মন জাটকা জব্দ করা হয়। আটক করা হয় তিনজনকে।

পরে বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকালে মৎস্য কার্যালয় ও জেলা প্রশাসনের উপস্থিততে মাছগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র‍েট হাসিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা বুধবার মধ্যে রাত থেকে কুয়াকাটা থেকে ঢাকাগামী বিভিন্ন যাত্র‍ীবাহী বাসে তল্লাশি চালায়। এসময় তিনটি বাস থেকে ৬৪ মন জাটকা ইলিশ জব্দ করা হয়।

তিনি বলেন, পরবর্তীতে মাছগুলো বরিশালের বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হয়। পাশাপাশি আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বরিশালে সেনাবাহিনীর অভিযানে যাত্রীবাহি বাস থেকে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।