নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে প্রথম বারের মতো বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান।

 

আগামি ৬ ফেব্রুয়ারী উপজেলার পাতার হাট আরসি কলেজ মাঠে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নিতে সেখানে যাওয়ার কথা রয়েছে।

 

জামায়াতে ইসলামীর বরিশাল-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেন। জনসভা বাস্তবায়নে ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।