উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে সাতলা ৮নং ওয়ার্ড উত্তর সাতলা গ্রামের বিভিন্ন স্থানে গণসংযোগ করে ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

৩০ জানুয়ারি শুক্রবার বিকেলে সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়ার নের্তৃত্বে ব্যপক গনসংযোগ করা হয়েছে।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিয়ার বিশ্বাস,দপ্তর সম্পাদক আঃ রশিদ মিয়া,কোষাধ্যক্ষ শাহাদাত বিশ্বাস, সহ-সভাপতি জিহাবুল মোল্লা,৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আতিয়ার হাওলাদার, ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ শিরাজ বিশ্বাস,সদস্য আমির বিশ্বাস,স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রিপন হাওলাদার,সাধারন সম্পাদক মোঃ নাইম বিশ্বাস,কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন বিশ্বাস,

 

ছাত্র দলের সভাপতি মোঃ খায়রুল বিশ্বাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। এসময় সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়া ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নারী-পুরুষ ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

 

তিনি আরো বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে থাকবে সাতলা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যাতে করে কোন অপশক্তি মাথাচাড়া না দিতে পারে।

 

এদিকে বরিশাল-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু বিপুল ভোটে বিজয়ী হবেন এ প্রত্যাশায় প্রচার প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা।