উজিরপুর প্রতিনিধিঃবরিশাল জেলার উজিরপুর উপজেলা মানবিক ও দক্ষ নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার প্রচেষ্টায় নবরূপে সেজেছে উপজেলা পরিষদ। সৌন্দর্য বর্ধন উন্নয়ন মূলক কাজসহ নানা রঙের আলোকসজ্জায় নামকরণ সাইনবোর্ড দিয়ে সাজিয়ে তোলা হয়েছে উপজেলা পরিষদ। নজর কারলো উজিরপুরবাসীর। আমাদের উজিরপুর নামকরণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।

 

 

এ সৌন্দর্য দেখার জন্য ভীড় করছে মানুষ। শিক্ষক,বীর মুক্তিযোদ্ধাসহ শত শত গ্রাহকরা বলেন মানবতার ফেরিওয়ালা ও সফল ইউএনও আলী সুজা মহোদয় এর অক্লান্ত পরিশ্রম আর মেধায় এতো সৌন্দর্য ও উন্নয়ন মূলক কাজ সম্ভব হয়েছে। ইতিপূর্বে এরকম উন্নয়ন মূলক কাজ ও উজিরপুর উপজেলা পরিষদের সৌন্দর্য বর্ধন কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়নি।

 

 

এছাড়া প্রশংসায় ভাসছেন তিনি। নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন সৌন্দর্য বর্ধনের আরো কাজ সম্পন্ন করা হবে। তিনি আরো বলেন উপজেলায় সকল দপ্তরে প্রতিনিয়ত মানুষ সেবা নিতে ছুটে আসে।

 

তাই তাদের সুবিধার জন্য সকল ধরনের উন্নয়ন মূলক কাজ করা হয়েছে এবং সেবা গ্রহীতাদের একটু আনন্দ আর খুসির জন্য সৌন্দর্য বর্ধন কাজ করা হয়েছে।