নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণঅধিকার পরিষদের দেড় শতাধিক নেতাকর্মী মাসুদ সাঈদীর হাত ধরে বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করেছেন।

 

সোমবার রাতে ইন্দুরকানী সদর ইউনিয়নের কালাইয়া রাজিয়া রশিদ মাদ্রাসা মাঠে এক উঠান বৈঠকে এসকল নেতাকর্মীরা জামায়াতে যোগদান করেন।

 

যোগদানকৃতরা হলেন ইন্দুরকানী সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপির সদস্য আবুল বাশার মৃধা, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি নেতা আঃ রব শেখ, মৎস্যজীবি দল নেতা জাহিদুল ইসলাম, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুম হাওলাদার, ওয়ার্ড মৎস্যজীবি দল নেতা বাবুল মোল্লা, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাক সহ প্রায় দেড় শতাধিক নেতাকর্মী।

 

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জামায়াত নেতা আব্দুল মান্নান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর-১ আসনের জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা মাসুদ সাঈদী, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে আলহাজ¦ নাসিম সাঈদী, জামায়াতের পিরোজপুর পৌরসভা আমীর ইসাহাক আলী খান, ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, জামায়াত নেতা আব্দুল হাই, ইউপি সদস্য অঃ রব শেখ, আবুল বাশার মৃধা, মাষ্টার আঃ রাজ্জাক প্রমুখ। এসময় জামায়ত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা সহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।