ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতনিধিঃ পিরোজপুর ২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন বলেছেন, আমরা হামলা-মামলার রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের রাজনীতি মানুষের সেবা করার রাজনীতি। ১৯৭৩ সাল থেকে আমাদের পরিবারে এমপি মন্ত্রী। আমরা কখনই ক্ষমতা দেখাইনি। আমরা ভা-ারিয়ার কাউকে কখনো হামলা বা মামলা দিয়ে হয়রানি করিনি। ভয়ভীতি দেখানো কিংবা প্রতিহিংসার রাজনীতি আমাদের পরিবার কখনো করেনি।
সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় ভা-ারিয়া হাসপাতলা ময়দানে ঘোড়া প্রতীকের নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভান্ডারিয়ার মানুষের কাছে আমরা শুধু ভালোবাসা ও দোয়া চাই। আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়েই সারা জীবন আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই। আমাদের মা সব সময় দোয়া করতেন, তার সন্তানরা যেন গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর মতো সমর্থ্যবান হয়।
মাহমুদ হোসেন বলেন, এই অঞ্চলের মানুষ আনোয়ার হোসেন মঞ্জুকে টানা আটবার বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তিনি প্রায় চার দশক ধরে ভান্ডারিয়া কাউখালী নেছারাবাদের মানুষের জন্য কাজ করেছেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ভান্ডারিয়ার যেদিকেই তাকানো যায়, সেখানেই তার উন্নয়নের ছোঁয়া দেখা যায়।
তিনি আরও বলেন, আমার বাবা ভান্ডারিয়ায় বাংলাদেশের প্রথম চেয়ারম্যান ছিলেন। ১৯৭৩ সালে আমাদের বড় ভাই ব্যারিস্টার মাইনুল হোসেন ভা-ারিয়া- কাঠালিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বাকশালের বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছিলেন। আমাদের পরিবার কখনো ক্ষমতার দাপট দেখায়নি। এমপি-মন্ত্রীর ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা ভান্ডারিয়ার মানুষের সঙ্গে জোরে কথা বলিনি এটাই আমাদের পারিবারিক শিক্ষা।
মাহমুদ হোসেন বলেন, ১৯৮৫ সাল থেকেই আমি আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে রাজনীতির মাঠে ছিলাম। আজ আমি আপনাদের সামনে প্রার্থী হয়ে এসেছি। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, দোয়া চাইতে এসেছি যাতে আপনারা আমাকে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার সুযোগ দেন।
তিনি বলেন, ভান্ডারিয়ার সামাজিক অবস্থার যে পরিবর্তন হয়েছে, ইনশাআল্লাহ তা দ্রুত ফিরিয়ে আনা হবে। আপনারা যেভাবে আগে আনোয়ার হোসেন মঞ্জুর হাত শক্তিশালী করেছিলেন, সেভাবে যদি আমার হাত শক্তিশালী করেন, তাহলে মানুষের উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি আগামী ১২ তারিখের নির্বাচনে এলাকার মানুষের উন্নয়ন ও শান্তিপূর্ণ রাজনীতির স্বার্থে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান।
সভায় বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ জাকির হোসেন নিজাম মিয়া এর সভাপত্বি আরো বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন সরদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রুস্তম আলী খাঁন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা শরীফ, উপজেলা যুব সংহতির সভাপতি মামুনুর রশিদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহফুজুর ইসলাম উজ্জ্বল, উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি বাহাদুর সরদার, ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপির সভাপতি রেজা আহমেদ দুলাল প্রমুখ।