ঝালকাঠি সংবাদ দাতা: ঝালকাঠিতে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৪ মার্চ বুধবার বিকাল ৫ টায় শহরের বার্গার ল্যাব রেস্টুরেন্টে জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যক্ষ ফরিদুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির এডভোকেট বিএম আমিনুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাই।

এসময় উপস্থিত প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আক্কাস সিকদার, ঝালকাঠি বার্তার সম্পাদক মাহবুবুল আলম,সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, রিপোর্টার্স ক্লাব এর সভাপতি এডভোকেট মিজানুর রহমান মুবিন, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা এবং প্রিন্টস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জামায়াতের জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমান বলেন, জামায়াতে ইসলামী আধুনিক, সুন্দর, স্বাধীন‌গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। জুলাই সনদ গণভোট নিয়ে সরকার তাল বাহানা করলে আন্দোলন সংগ্রাম করে প্রতিহত করার চেষ্টা করা হবে।