নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সদর উপজেলা মৎস্যজীবীদলের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দের সুপারিশ ও মতামতের ভিত্তিতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বরিশাল সদর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নূরুল আমিন এবং সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম আব্বাস এই কমিটির জন্য সুপারিশ প্রদান করেন।
নেতৃবৃন্দের সুপারিশের প্রেক্ষিতে বরিশাল দক্ষিণ জেলা মৎস্যজীবীদলের সভাপতি মোঃ রুস্তম আলী মল্লিক ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেলিম এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করেন।
নবগঠিত কমিটিতে মোঃ খোকন হাওলাদার-কে সভাপতি এবং মোঃ নুরুল ইসলাম লিটন-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিক খান, সহ-সভাপতি মোঃ সেলিম হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সোহেল ও মোঃ সোহরাফ আলী মৃর্ধা, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ আকন, সহ-সাংগঠনিক সম্পাদক আঃ ছালাম হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ কবির শরীফ, দপ্তর সম্পাদক মোঃ কবির হোসেন মল্লিক এবং কোষাধ্যক্ষ মোঃ হুমায়ন কবির খান।
এছাড়াও কমিটিতে বিভিন্ন পদে ও সদস্য হিসেবে মোট ৩৩ জন নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে মৎস্যজীবীদল আরও শক্তিশালী হবে এবং আগামী দিনের দলীয় আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে।