ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ সকল পদে বিএনপি পন্থী সদস্য পাশ করেছে। এরমধ্যে শাহাদাৎ -নাসিম প্যানেল থেকে ৪ টি এবং মাহেব-সোহেল প্যানেল থেকে ৭টি পদে জয়লাভ করেছে।
নির্বাচিরা হলেন সভাপতি মো. শাহাদাৎ হোসেন ৮৬ ভোট তার নিকটতম নিকটতম মাহেব হোসেন ৭৪ ভোট, সহ-সভাপতি হারুন অর রশীদ ৭৭ভোট তার নিকটতম খান শহীদুল ইসলাম ৭৩ ভোট, সাধারণ সম্পাদক মো. সোহেল আকন ৬৩ ভোট তার নিকটতম নাসিমুল হাসান ৫৩ ভোট, যুগ্ম সম্পাদক ভোট মিজানুর রহমান মুবিন ৭০ ভোট ও গোলাম সরওয়ার লিটন ৬৭ ভোট, অর্থ সম্পাদক আরিফ হোসেন ৯২ ভোট, ভিজিল্যান্স সম্পাদক মোফাজ্জেল হোসেন ১২১ ভোট ভোট, লাইব্রেরি সম্পদক ফিরোজ হোসাইন ৭৬ ভোট ভর্তি সম্পাদক আমির হোসাইন ৭৮ভোট, নির্বাহী সদস্য আককাস সিকদার ১১২ ভোট ও মোবাশ্বের ভুইয়া বাদশা ১০২ ভোট পেয়ে নির্বাচিত হন।