ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় অগ্নিকা-ে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৮ মার্চ) সকালে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেয়ারীপুর গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে মৃত হাকিম হাওলাদারের ছেলে মো. মামুন হাওলাদারের টিনসেট কাঠের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৯টার দিকে রহস্যজনকভাবে রান্নাঘরের দিক থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল হুদা জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভুক্তভোগী মামুন হাওলাদার জানান, আগুনে তার প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঠেছে ঈদের মার্কেট