উজিরপুর প্রতিনিধিঃ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সাকুরা পাম্পের সামনে যাত্রী বোঝাই ২ লোকাল বাসের মুখোমুখী সংঘর্ষে চালকসহ ৮ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছে।

সুত্রে জানা যায় ১৩ মার্চ সন্ধ্যা পৌনে ৬ টার দিকে এ সড়ক দূর্ঘটনা সংঘটিত হয়। খবর পেয়ে তাৎক্ষনিক মানবিক উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ঘটনাস্থলে পরিদর্শনে ছুটে যান।

মুলাদী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রী বোঝাই লোকাল বাসের সাথে বরিশালগামী একটি লোকাল বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ ৮জন যাত্রী গুরুত্বর হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উজিরপুর হাসপাতাল ও বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও উজিরপুর মডেল থানা পুলিশ উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিকুল ইসলাম বলেন খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পুলিশের টীম পাঠানো হয়েছে এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।