নিজস্ব প্রতিবেদক : ক্রিড়ায় হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ। এই স্লোগানকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে ৬ এপ্রিল সোমবার সকালে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

 

রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, যুব উন্নয়নের সরকারি অফিসার মোঃ মজিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ শিকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংস্থার সদস্য  রফিকুল ইসলাম রফিক, ক্রীড়া সংস্থার সদস্য শিক্ষক মারুফুর রহমান রাজু।