নিজস্ব প্রতিবেদক: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নি‌য়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হাম উপসর্গ নি‌য়ে শিশু মৃত‌্যুর সংখ‌্যা দাঁড়ি‌য়ে‌ছে ১৪ জ‌নে।

 

মৃত দুই শিশুর মধ্যে সা‌দিয়া (২) ব‌রিশা‌লের মুলাদী উপ‌জেলার কা‌জিরচর ইউনিয়‌নের ৭ নম্বর ওয়া‌র্ডের রাজী‌বের মে‌য়ে এবং রা‌কিব (৯ মাস) বানারীপাড়া উপ‌জেলার চাখার ইউনিয়‌নের ৮ নম্বর ওয়া‌র্ডের হা‌বিবুর রহমা‌নের ছে‌লে।

 

শুক্রবার (১০ এপ্রিল) বরিশাল শের ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতাল প‌রিচালক ব্রিগে‌ডিয়ার জেনা‌রেল ডা. মুশিউল মু‌নির বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন।

 

তিনি জানান, এ দুই শিশু ৮ এপ্রিল দুপুরের দি‌কে হাম উপসর্গ নি‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি হয়। শুক্রব‌ার ভো‌রে একঘণ্টার ব‌্যবধা‌নে দুই শিশুই মারা যায়। এই নি‌য়ে হাসপাতা‌লে হাম উপস‌র্গে ৫ শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে।

 

তিনি আরও জানান, হাসপাতালে বর্তমানে ৯২ জন হাম উপসর্গ নি‌য়ে চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩১ জন ভর্তি হয়েছেন। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ২৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন। এই পর্যন্ত এ হাসপাতালে মোট ৩৪১ জন হা‌ম উপসর্গ থাকা রোগী ভর্তি হয়েছেন।