বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে জায়গাজমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে আগুন দিয়ে কুটার কুড় ভষ্মিভূত করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ৯ টায় ঘটনাটি ঘটেছে বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পারশিবপুর গ্রামের মোঃ রাসেল হাওলাদারের বাড়ি।

ক্ষতিগ্রস্থ মোঃ রাসেল হাওলাদার জানান, একই বংশের লোকের সাথে তাদের জমিজমা নিয়ে ভোগদখলে বিরোধ চলমান। বিরোধ চলমান থাকাবস্থায় প্রতিপক্ষরা বিরোধীয় জমি জবর দখলের পাঁয়তারা করে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র বুনে।

সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় শনিবার রাত ৯ টায় দুর্বৃত্তরা তাদের একটি বড় করে কুটার কুড়ে অগ্নিসংযোগ করে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হলেও আগুনের লেলিহান শিখায় কুড়টি মুহূর্তেই ভস্মিভূত হয়। এতে তাদের অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

তিনি আরো জানান, তার ভাই মোঃ রাজীব হোসেন আগামীতে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচনে পাদ্রীশিবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে নির্বাচন করবেন। এনিয়ে এলাকায় প্রচার-প্রচারণা চলমান। সেজন্য এলাকায় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তার ক্ষতিসাধন করতে কুড়ের কুড়ে আগুন লাগাতে পারে।

এ ঘটনায় তিনি বাদী হয়ে রবিবার রাতে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।