উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর পৌরসভায় ভবন নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে দুই শ্রমিক গুরুত্বর আহত হয়েছে।
সুত্রে জানা যায় ২৩ এপ্রিল সকাল সাড়ে ৮ টার দিকে উজিরপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মহিউদ্দিন মিয়ার নতুন ভবনে রডের লিংকটন এর কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে শ্রমিক প্রশান্ত মিস্ত্রি,(১৮) ও সোহান(২০) গুরুত্বর আহত হয়।
আহত প্রশান্ত মিস্ত্রি উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামের আশিষ মিস্ত্রির ছেলে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আহত সোহানকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে প্রশান্ত মিস্ত্রির অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাঃ তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায় উক্ত ভবনের মালিক মোঃ মহিউদ্দিন মিয়া তিনি প্রবাসে রয়েছেন। তার অবর্তমানে তার খালাতো ভাই মোঃ আনোয়ার হোসেন ভবন নির্মান কাজ পরিচালনা করে।