বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল।
গত ৪ জুন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দীনের বরিশালস্থ বাসভবনে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফেরদাউস হোসেন, ছাত্রদল নেতা মো. সাগরসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে আতিকুর রহমান আল আমিন বলেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দীনের মনোনয়ন বরিশাল অঞ্চলের নেতাকর্মীদের জন্য গর্ব ও আনন্দের বিষয়। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।
তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক শিক্ষা গুরু অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দীনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ কামনা করছি। তাঁর নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আমরা বিশ্বাস করি।
এ সময় বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল পরিবারের পক্ষ থেকে অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দীনকে সংগ্রামী শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন জানানো হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দীনের নেতৃত্ব ও অভিজ্ঞতা জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।