চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার মায়া ব্রিজ সংলগ্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মঞ্জু পাটোয়ারী ও আমজাদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (৬ জুন) দুপুর ১২টায় উপজেলার মায়া ব্রিজ সংলগ্ন এ অভিযান পরিচালনা করে।
অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন এ অর্থদণ্ড রায় ঘোষনা করেন।
প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।