নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা এবং ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন ঘোষণার প্রতিবাদে দুই দফায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।
শনিবার (৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বাউফল-ঢাকা মহাসড়কে ছাত্রলীগ নেতা রাইজুল আহমেদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। একই দিনে উপজেলার নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছাত্রলীগ নেতা মোরশেদুল ইসলাম শুভর নেতৃত্বে পৃথক আরেকটি মিছিল বের করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হকের অনুসারী। বিক্ষোভকারীরা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, বিক্ষোভ মিছিলগুলো হঠাৎ করে অল্প সময়ের জন্য বের হয়ে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পুলিশের নজরে আসেনি। তবে ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া