নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে, যেটা অস্বীকার করার কিছু নেই। এই জার্নালিজম নিয়ে নীতিমালা তৈরীর প্রয়োজনীয়তা রয়েছে। যেসব সিটিজেন জার্নালিজম শিল্প প্রতিষ্ঠান হিসেবে দাবি করে, তারা সরকারের শিল্প প্রতিষ্ঠান চলার যে নিয়ম আছে সেই অনুযায়ী চালাতে হবে।
তিনি বলেন, গণমাধ্যম কমিশন দাঁড় করাতে পারলে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হবে সেটা।
তথ্যমন্ত্রী বলেন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে গণতন্ত্র চর্চার মানদণ্ড বিনাশ করেছে ফ্যাসিবাদী সরকার। গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে হত্যা না করলেও জনগনের বাকস্বাধীনতা নষ্টের জন্য গণমাধ্যমের উপর ঝাঁপিয়ে পড়ে।