নিজস্ব প্রতিবেদক : “করব মোরা ফল চাষ,সংরক্ষণ করব বারো মাস”এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় ফল মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদের সামনে ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক। উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেনের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির সহকারী পরিচালক আছাদ উজ জ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, সমবায় কর্মকর্তা আব্বাস আলী, জামায়াত ইসলামীর আমীর আবদুল কাইউম, প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।
ফল মেলায় কলাপাড়ার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকরা তাদের উৎপাদিত ফল প্রদর্শন করে।