নিজস্ব প্রতিবেদক : আর্জেন্টিনা-মিশর ম্যাচে যেখানে গোলের ছড়াছড়ি,সুইজারল্যান্ড-কলম্বিয়া ম্যাচে সেখানে উল্টো সুর।নির্ধারিত ৯০ মিনিট তো বটেই, অতিরিক্ত আধঘন্টাতেও গোল এল না কলম্বিয়া সুইজারল্যান্ড ম্যাচে। দুই দলই বেশকিছু সুযোগ কাজে লাগাতে পারেনি ফিনিশিং এর দুর্বলতায়।তাতে ম্যাচের ভাগ্য গড়াল টাইব্রেকারে। আর সেখানেই ইতিহাস গড়ল সুইসরা।

 

টাইব্রেকারে কলম্বিয়াকে ৩-৪ ব্যবধানে হারিয়ে ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে তারা। সেখানে আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। দলের পক্ষে রুবেন ভার্গাস জয়সূচক পেনাল্টিটি মেরে ৪-৩ গোলের শুটআউট জয় নিশ্চিত করেন।

 

ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে কলম্বিয়া প্রথমার্ধে কিছুটা প্রাধান্য দেখালেও গ্রেগর কোবেলকে পরাস্ত করতে পারেনি। সুইজারল্যান্ডও দ্বিতীয়ার্ধে দান এনদোয়ে ও ফাবিয়ান রিডারের মাধ্যমে চাপ বাড়ায়, কিন্তু কামিলো ভার্গাসও ছিলেন সতর্ক। নির্ধারিত সময়ে গোলশূন্য গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

.

সেখানে সুইসদের অভিজ্ঞতার কাছে হেরে যায় লুইস দিয়াজরা।

 

টাইব্রেকারে প্রথম শটেই গোল করেন কুইন্তেরো। সুইজারল্যান্ডের হয়ে জবাব দেন গ্রানিত জাকা। এরপর কলম্বিয়ার দাভিনসন সানচেসের শট ক্রসবারে লাগে, আর জেকি আমদুনি গোল করে সুইসদের এগিয়ে দেন। যদিও ম্যানুয়েল আকাঞ্জি নিজের শট বারের ওপর দিয়ে মারায় সমতায় ফেরার সুযোগ পায় কলম্বিয়া।কিন্তু কুচো হার্নান্দেসের শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক কোবেল। লুইস দিয়াস গোল করে আশা বাঁচালেও শেষ শটে রুবেন ভার্গাস কোনো ভুল করেননি।

.

তার জয়সূচক পেনাল্টিতেই ৪–৩ ব্যবধানে টাইব্রেকার জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে সুইজারল্যান্ড