মোঃমনছুর আলম, জেলা প্রতিনিধি ভোলা : ভোলার জেলা প্রশাসক ডা.শামীম রহমানের সাথে ভোলা মিডিয়া ক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা হয়েছে।
এসময় নবগঠিত কমিটির উদ্দেশ্যে,কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন সাংবাদিক নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রায় ঘন্টাব্যাপী এ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সময় ভোলার জেলা প্রশাসক ডা.শামীম রহমান ভোলা মিডিয়া ক্লাবের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বস্তুনিষ্ঠ,দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে দ্বীপজেলা জেলার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া ভোলার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসনকে সহযোগিতার কথা জানান সাংবাদিকরা।
মতবিনিময় সভায় ভোলার পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার,ভোলা মিডিয়া ক্লাবের সভাপতি এমএ আহাদ চৌধুরী তুহিন,সিনিয়র সহসভাপতি ওমর ফারুক,সহসভাপতি আল-আমিন শাহরিয়ার,আফজাল হোসেন,সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন গোলদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম, নির্বাহী সদস্য ইউনুছ শরীফ, মো সুলাইমান, সাংগঠনিক সম্পাদক জুয়েল সাহা বিকাশ, অর্থ সম্পাদক মাকসুদুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মো.মহিউদ্দিন,প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আরিফ উদ্দিন রনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুনসুর আলম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়ামিন হাওলাদার,তথ্য ও প্রযুক্তি সম্পাদক লিটন শেখ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুর আলম, গ্রন্থাগার সম্পাদক মো.খাইরুল ইসলাম ও নির্বাহী সদস্য আব্দুর রহমান হেলাল, সদস্য রাশেদ হোসেন রুবেল, মো.হাবিবুল্লাহ,সাজ্জাদ হোসেন শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।