বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভূতেরদিয়া (নতুনচর) এলাকায় মাদক, চুরি, ডাকাতি ও সব ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় দক্ষিণ ভূতেরদিয়া (নতুনচর) এলাকার শিকদারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

ফরিদগঞ্জ বহুমুখী ফাজিল মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক মো. মোশাররফ হোসেন বিশ্বাসের সভাপতিত্বে এবং সমাজসেবক মোয়াজ্জেম হোসেন বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাবুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আকাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল কবির, সহকারী অধ্যাপক হুমায়ুন কবির, দক্ষিণ কাজিরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন বাবুল বিশ্বাস, সমাজসেবক হাসানুজ্জামান (আর্মি খোকন), বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম এবং কেদারপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আরিফ মাহমুদ।

সমাজসেবক আব্দুল হাকিম বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক মো. নুরুল ইসলাম, মো. সারোয়ার শরীফ, সমাজসেবক নুরুল হক চৌকিদার, গোলাম মোস্তফাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় বক্তারা বলেন, মাদক, চুরি, ডাকাতি ও কিশোর অপরাধসহ সামাজিক অবক্ষয় রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তারা অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি জোরদার এবং পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত জনসাধারণ মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।