রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পুরোহিত রতন চক্রবর্তী (৬৭) সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে মাছরং গ্রামের বাড়িতে পরলোকগমণ করেন।
তিনি দীর্ঘদিন ধরে অ্যাজমা,ডায়াবেটিস ও হৃদরোগে ভূগছিলেন। নিঃসন্তানি রতন চক্রবর্তী প্রয়াণকালে স্ত্রীসহ বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন। আজ মঙ্গলবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের মাছরং গ্রামের বাড়ির আঙিনায় পারিবারিক শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
তার প্রয়াণে বিএনপি ও পূজা উদযাপন পরিষদসহ বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।