নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ২৪নং ওয়ার্ডের বাসিন্দা মাছুমের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার ও হামলার অভিযোগ উঠেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর শামীম গ্যাংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি মাছুমকে জড়িয়ে “বিএম তুহিন খান” নামক ফেসবুক আইডি থেকে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এ অপপ্রচার চালানো হয়েছে।
এছাড়া, অপপ্রচারের ধারাবাহিকতায় প্রতিবাদ করায় শামীমের নেতৃত্বে তার ভাই তুহিন দলবল নিয়ে মাছুমের পরিবারের ওপর অতর্কিত হামলার চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এতে তার দুলাভাই শাহিন শিকদার, ভাগিনা সাজু, ভাগ্নি মুন্নি গুরুতর আহত হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
হামলার ঘটনাকে কেন্দ্রকরে মাছুমের পরিবার চরম আতঙ্কে ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীর পরিবার।
ভুক্তভোগী ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি’ বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।