বরগুনা প্রতিনিধি। গত ২৯ জুলাই বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া আদাবাড়িয়া এলাকার একটি পরিতক্ত ঘর থেকে পরিচালিত বিশেষ অভিযানে চোরাই স্বর্ণালঙ্কার, নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করেছে জেলা পুলিশ।

এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার।

প্রেস ব্রিফিংএ জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মো. খাদিজা ও মোসা. মরিয়ম নামে দুইজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা ও ৬ ভরি ১১ আনা ৫ রত্তি স্বর্ন যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৪ লাখ ১১ হাজার টাকা এবং একটি ব্যাটারি চালিত অটোরিকশা।

এ ঘটনায় বরগুনা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

 

এছাড়া পলাতক আসামিদের গ্রেফতার ও আরও চোরাই মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার কুদরত-ই খুদা।